শোধরানো হচ্ছে বেসিক ব্যাংকের ভুলগুলো: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিক ব্যাংকে অনিয়মের বিষয়টি স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী গতকাল সিলেটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘বেসিক ব্যাংকে বাংলাদেশ ব্যাংক বড় ধরনের নিরীক্ষা চালিয়েছে। নিরীক্ষায় অনেকগুলো দোষ বের করেছে। এখন দোষগুলো শোধরানোর জন্য বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে যেন বেসিক ব্যাংকের ওপর নিয়ন্ত্রণটা শক্ত হয় এবং সেখানে শৃঙ্খলা থাকে।’মুহিত আরও বলেন, ইতিমধ্যে পরিস্থিতির যথেষ্ট উন্নতিও হয়েছে। উল্লেখ্য, রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংকে ঋণ বিতরণ ও নিয়োগ-পদোন্নতিতে বড় ধরনের অনিয়মের খবর সম্প্রতি প্রথম আলোসহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।