শ্যামপুর চিনিকলে আখমাড়াই শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের শ্যামপুর চিনিকলে ২০১২-১৩ মৌসুমের আখমাড়াই শুরু হয়েছে, যা ৬৫ দিন চলবে।সাংসদ আনিসুল ইসলাম মণ্ডল সম্প্রতি এ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক এস এম আবদুল আজিজ। খবর বাসসের।চিনিকলের মহাব্যবস্থাপক আবদুল আউয়াল জানান, এবার এ চিনিকলে ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে চার হাজার ৩৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, গত মৌসুমে ৩৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে দুই হাজার ৩৫২ মেট্রিক টন চিনি উৎপাদন হয়। তবে ৮০২ মেট্রিক টন চিনি এখনো অবিক্রীত রয়েছে।