শ্যামলীতে এস্কোয়্যার ইলেকট্রনিকসের শোরুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শ্যামলীতে সম্প্রতি এস্‌কোয়্যার ইলেকট্রনিকস লিমিটেডের নিজস্ব শোরুম উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান শোরুমটির উদ্বোধন করেন। এ সময় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাপানের শার্প করপোরেশন, ফুজিৎসু জেনারেল লিমিটেড ও মিটসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দেশীয় পরিবেশক হলো এস্‌কোয়্যার ইলেকট্রনিকস। বিজ্ঞপ্তি