শ্রম আইনের নতুন নতুন ধারাগুলো সম্পর্কে শ্রমিক নেতারাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের যথাযথ ধারণা দিতে পারলে শ্রমসংক্রান্ত অনেক সমস্যা সহজেই সমাধান করা সম্ভব।
চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির শ্রমবিষয়ক স্থায়ী কমিটির এক সভায় গতকাল বুধবার এই মত উঠে আসে। চেম্বার কার্যালয়ে
অনুষ্ঠিত এ সভায় শ্রম অধিদপ্তর, মালিকপক্ষ ও শ্রমিক নেতাদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সমঝোতা এবং শ্রমিকদের জীবনমানের উন্নয়নে সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়। এতে চেম্বারের পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরীর সভাপতিত্বে কমিটির যুগ্ম আহ্বায়ক মো. ছগীর, কাজীর দেউড়ি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রাজ্জাক, ইউনিলিভার বাংলাদেশের মো. শাহাবুদ্দিন, আইএমএস শিপিং লাইনসের আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বলা হয়, দেশের প্রচলিত আইন মেনে মালিক-শ্রমিক সুসম্পর্কের মাধ্যমে বাণিজ্যিক কর্মকাণ্ডের বিদ্যমান অবস্থা আরও উন্নয়ন করা সম্ভব। বিজ্ঞপ্তি।