শ্রমশক্তির উন্নয়নে ১৭৫ কোটি টাকার অনুদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে শ্রমশক্তির উন্নয়নে দুটি প্রকল্পে ১৭৫ কোটি টাকার অর্থায়ন সহায়তা দেবে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
এই অর্থায়নের বিষয়ে গতকাল বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও আইএলওর মধ্যে প্রকল্প দলিল স্বাক্ষরিত হয়। ঢাকায় শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই দলিলে সই করেন ইআরডিসচিব আবুল কালাম আজাদ এবং আইএলওর বাংলাদেশ প্রধান শ্রীনিবাস রেড্ডি।
প্রকল্প দুটি হলো বাংলাদেশ স্কিলস ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড প্রডাক্টিভিটি (বি-সেপ) ও প্রমোটিং ওয়ার্কার অ্যান্ড লেবার রিলেশনস ইন এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ। দুটি প্রকল্পে যথাক্রমে কানাডাভিত্তিক সিডা ১৫৬ কোটি টাকা ও নরওয়ে ১৯ কোটি টাকা অনুদান হিসেবে দেবে। আর এই অর্থ দেওয়া হবে আইএলওর মাধ্যমে।