প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটীতে অবস্থিত ফকির অ্যাপারেলস গত শুক্রবার কারখানা প্রাঙ্গণে ‘বার্ষিক আনন্দ উৎসব’-এর আয়োজন করেছে।উৎসবে কারখানাটির আট হাজার শ্রমিক-কর্মচারী অংশ নেন। তাঁরা গান, নৃত্য, নাটক ও ফ্যাশন শো পরিবেশন করেন। অনুষ্ঠানে চিত্রনায়ক ফেরদৌস, শিল্পী মমতাজ ও কুদ্দুস বয়াতি এবং মডেল শখ অংশ নেন।এ ছাড়া উৎসবে ফ্যাশন শোর আয়োজন করা হয়।এতে স্বাগত বক্তব্য দেন ফকির অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক ফকির মনিরুজ্জামান। লেজার শোর মাধ্যমে ফকির অ্যাপারেলসের উৎপাদিত পণ্যের বিশ্বখ্যাত ক্রেতা প্রতিষ্ঠানগুলো সম্পর্কে শ্রমিকদের ধারণা দেওয়া হয়।