প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে লভ্যাংশের ১৭ কোটি ৩৪ লাখ টাকা দিয়েছে দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। সম্প্রতি সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর কাছে এই অর্থের চেক তুলে দেন গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা কাজী মোহাম্মদ শাহেদ ও প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা মাহমুদ হোসেন। এ পর্যন্ত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে প্রায় ১০০ কোটি টাকা জমা হয়েছে। অনুষ্ঠানে শ্রমসচিব মিকাইল শিপার জানান, ৪৭টি প্রতিষ্ঠান এ তহবিলে লভ্যাংশের অর্থ দিয়েছে।
বিজ্ঞপ্তি