শ্রমিক কল্যাণ তহবিলে দুই কোটি টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রমিক কল্যাণ তহবিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল ২ কোটি ১৪ লাখ ৬৪ হাজার টাকা দিয়েছে। রাজধানীর সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হকের হাতে প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিরা গতকাল মঙ্গলবার চেক তুলে দেন। এর আগে ৬৬টি প্রতিষ্ঠান তাদের লভ্যাংশের একটি অংশ তহবিলে জমা দিয়েছে।
এই তহবিল থেকে শ্রমিকদের অর্থ সহায়তা দেওয়া হয়। চেক প্রদান অনুষ্ঠানে শিল্পসচিব মিকাইল শিপার, ডিএসইর চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, এমডি আবদুল মতিন পাটওয়ারী, বেক্সিমকো ফার্মার প্রধান পরিচালন কর্মকর্তা রাববুর রেজা, নির্বাহী পরিচালক জামাল আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।