শ্রমিক কল্যাণ তহবিলে ১ কোটি ৩১ লাখ টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড গত এক বছরে তাদের লভ্যাংশের এক-দশমাংশ, অর্থাৎ ১ কোটি ৩১ লাখ ৭৩ হাজার টাকা জমা দিয়েছে। পদ্মা অয়েলের কোম্পানি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মমতাজুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল গত রোববার শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের কাছে এই অর্থের একটি চেক হস্তান্তর করে। এ সময় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক আনিসুল আউয়াল, পদ্মা অয়েল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ রবিউল হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি