শ্রমিক দক্ষতা উন্নয়নে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকদের দক্ষতার উন্নতির প্রশিক্ষণ ও গবেষণার জন্য আশুলিয়ায় সেন্টার অব এক্সিলেন্স ফর বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রি (সিইবিএআই) স্থাপন করেছে বিজিএমইএ। প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করবে আইএলও, এইচঅ্যান্ডএম ও সিডা। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্ট প্রোগ্রাম অব বাংলাদেশ (সেপ-বি)। গতকাল সোমবার বিজিএমইএ ও সেপ-বি’র মধ্যে এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। ইউকে এইডের ডিএফআইডি এবং সুইস অ্যাজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) অর্থায়নে সেপ-বি পরিচালিত হয়। বিজিএমইএ কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, সহসভাপতি এস এম মান্নান ও রিয়াজ-বিন-মাহমুদ, সেপ-বির টিম লিডার পল উইজারস প্রমুখ উপস্থিত ছিলেন।