শ্রমিককল্যাণ তহবিলে শুন শিং গ্রুপের অর্থ প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি সেভেন রিংস্ সিমেন্টের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান শুন শিং গ্রুপ তাদের ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড ও ওয়েলফেয়ার ফান্ড থেকে বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফান্ডকে ৬৭ লাখ ৮৭ হাজার দিয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদের হাতে চেক হস্তান্তর করেন শুন শিং গ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা মো. কাউসার আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন শুন শিং গ্রুপ বাংলাদেশ অপারেশন্সের মানবসম্পদ বিভাগের প্রধান কাজী আবদুল্লাহ্ আল মাহমুদ, সহকারী মহাব্যবস্থাপক হারুন-অর-রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।