শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করতে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশিল্পের শ্রমিক ও কারখানার মধ্য পর্যায়ের ব্যবস্থাপকদের উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি করতে অর্থ মন্ত্রণালয় ও বিজিএমইএ একটি চুক্তি করেছে। গত সোমবার সই হওয়া এ চুক্তি অনুযায়ী, এডিবির অর্থায়নে পরিচালিত ‘স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ (সেপ) শীর্ষক প্রকল্পের আওতায় শ্রমিক ও ব্যবস্থাপকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। দেশের ৪০টি প্রশিক্ষণকেন্দ্র ও বিভিন্ন পোশাক কারখানা থেকে আগামী তিন বছরে পোশাকশিল্পের ৪৩ হাজার জন প্রশিক্ষণটি পাবেন। এই প্রকল্পে এডিবি ৫২ কোটি টাকার অর্থায়ন করবে। অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদ ও বিজিএমইএর সহসভাপতি রিয়াজ বিন মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, বিটিএমএর সভাপতি তপন চৌধুরী, সহসভাপতি ফজলুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি