শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের সারাকা গার্মেন্টসের অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯৯০ সালের ২৭ ডিসেম্বর শ্রমিক-মালিকসহ ২৭ জন নিহত হন। তারপর গত ২৪ বছরে মালিকপক্ষের অবহেলার কারণে পোশাকশিল্পে অনেকগুলো ঘটনা ঘটে। এতে দুই হাজারের বেশি শ্রমিক নিহত হন। সরকার যদি শুরুতেই কঠোর পদক্ষেপ নিত তবে এসব এড়ানো যেত।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে গতকাল মঙ্গলবার আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা এসব কথা বলেন। তাঁরা সারাকা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন, সব কারখানার কর্মপরিবেশ উন্নতি, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার ও স্থায়ী আবাসন নিশ্চিতসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
আরএমজি ক্লাব আয়োজিত এই গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি ছিলেন সাংসদ ইসরাফিল আলম। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সমন্বয়কারী সুলতানা বেগম। বক্তব্য দেন শ্রমিক নেতা আবুল হোসাইন, সিরাজুল ইসলাম রনি, লাভলী ইয়াসমীন প্রমুখ।