শ্রমিকদের পাওনা শোধ করায় উদ্যোক্তাদের ধন্যবাদ বিজিএমইএর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধ করায় পোশাকশিল্পের উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এতে শ্রমিকেরা এবারের ঈদ আনন্দঘন পরিবেশে পরিবার-পরিজন নিয়ে উদ্যাপন করতে সক্ষম হবেন বলে বিজিএমইএ গভীরভাবে আশাবাদী। ঈদের আগে শ্রমিকেরা যাতে যথাযথ পাওনাদি পান, সে জন্য বিজিএমইএ অগ্রিম প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেছিল। এ ব্যবস্থার অংশ হিসেবে ঢাকায় পোশাক কারখানা অধ্যুষিত এলাকাগুলোকে নয়টি ভাগে ভাগ করে বিজিএমইএর পরিচালক, পোশাকশিল্প মালিক ও বিজিএমইএ কর্মকর্তাদের সমন্বয়ে নয়টি আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছিল। এ ছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিএমইএ অফিস, বিকেএমইএ অফিস ও শ্রম অধিদপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছিল। বিজ্ঞপ্তি।