শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতনের দাবিতে তিনটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। কারখানাগুলো হচ্ছে রাজধানীর সবুজবাগের সাকসেস ফ্যাশন, আশুলিয়ার এম জে সোয়েটার ও উত্তর বাড্ডার চুনজী নিট লিমিটেড। প্রথম দুই কারখানার শ্রমিকেরা তিন মাসের (ডিসেম্বর-ফেব্রুয়ারি) বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে জাতীয় গামেন্টস শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে গতকাল মঙ্গলবার রাজধানীর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। আর চুনজী নিটের শ্রমিকেরা গত চার মাসের (নভেম্বর–ফেব্রুয়ারি) বকেয়া বেতনের দাবিতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতৃত্বে গতকাল কারওয়ান বাজারের বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ করেন। শ্রমিকেরা জানান, গত বছরের ডিসেম্বরে মালিক ও শ্রমিক প্রতিনিধির মধ্যে একটি সমঝোতা চুক্তি হলেও সেটি বাস্তবায়িত হয়নি। এই কারখানায় হাজার দুয়েক শ্রমিক কাজ করেন। পরে বিজিএমইএর কর্মকর্তারা ১৫ জন শ্রমিক প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। এমন তথ্য দিয়ে শ্রমিকনেত্রী জলি তালুকদার বলেন, বকেয়া বেতন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। কাল বৃহস্পতিবার বিজিএমইএতে মালিকের উপস্থিতিতে আবারও বৈঠক হবে।