শ্রমিকদের বেতন দিতে অফিস সময়ের পরও ব্যাংক খোলা থাকবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল আজহার আগে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে যেন কোনো বিঘ্ন না ঘটে, সে জন্য আজ সোমবারের পরও ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা রাখা যাবে।বাংলাদেশ ব্যাংক গতকাল এ-সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, অফিস কার্যদিবসের পরও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণ সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যাংক খোলা রাখার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) অনুরোধের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজিএমইএ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।