শ্রমিকসংকটে চীনে ব্যবসা বিঘ্নিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের রাজধানী বেইজিংয়ে তথ্যপ্রযুক্তি ও উৎপাদন খাতে তীব্র শ্রমিকসংকট দেখা দিয়েছে। এতে দেশটির ব্যবসা-বাণিজ্যে মারাত্মক বিঘ্ন ঘটছে।
চায়না ডেইলি গত মঙ্গলবার এই খবর ছেপেছে। বেইজিং হিউম্যান রিসোর্সেস অ্যান্ড সোস্যাল সিকিউরিটি ব্যুরোর এক প্রতিবেদনের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, চলতি ২০১৪ সালের প্রথম ছয় মাসে বেইজিংভিত্তিক কোম্পানিগুলোতে নতুন পাঁচ লাখ ৫৬ হাজার কর্মীর প্রয়োজন। কিন্তু রাজধানীতে শ্রমিক সরবরাহের প্রবণতা ব্যাপক হারে কমে যাওয়ার কারণে কোম্পানিগুলো দুই লাখ ১৮ হাজারের মতো নতুন কর্মী পেতে পারে।
প্রতিবেদন মতে, জনবল সংকটের পরিস্থিতিতে গত ২০১৩ সালে শ্রমিকদের গড় মাসিক বেতন স্থানীয় এক হাজার ইউয়ান বা ১৬৩ দশমিক ৬ মার্কিন ডলার বেড়েছে। খবর বাসস/সিনহুয়ার।