শ্রমিকের স্বার্থ রক্ষায় ঐক্য দরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রমিকের স্বার্থ সংরক্ষণ ও শিল্প খাতের উন্নয়নে শ্রমিক সংগঠনগুলোর মধ্যে ঐক্য দরকার বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক।
প্রতিমন্ত্রী বলেন, শ্রমিক সংগঠনগুলোকে নিজেদের স্বার্থের পাশাপাশি শিল্প খাতের উন্নয়নের বিষয়টিও মাথায় রাখতে হবে।
রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তনে ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন-বাংলাদেশ চ্যাপটার আয়োজিত ইউনিটি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শ্রম প্রতিমন্ত্রী। তিনি জানান, শ্রমিক কল্যাণ তহবিলে ১৫৭ কোটি টাকা জমা আছে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ। বিজ্ঞপ্তি।