শ্রীনগরে ব্র্যাক ব্যাংকের শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগরে ব্র্যাক ব্যাংক লিমিটেডের নতুন শাখা চালু করা হয়েছে। মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন শাখাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান ফিরোজ আহমেদ খান ও শাখা ব্যাংকিংয়ের প্রধান আবেদুর রহমান সিকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেলিম আর এফ হোসেন বলেন, শাখাটি চালুর ফলে এলাকার ব্যবসায়ী এবং গ্রাহকেরা আধুনিক ও অনলাইন ব্যাংকিং সেবা পাবেন।
বিজ্ঞপ্তি