শ্রীপুরে ব্যাবিলন এগ্রিসায়েন্স পার্ক গড়ে উঠছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাবিলন এগ্রিসায়েন্স লিমিটেড গাজীপুর জেলার শ্রীপুরের গোসিঙ্গায় ব্যাবিলন এগ্রিসায়েন্স পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। দেশের কৃষি খাতের উন্নয়ন এবং মানসম্পন্ন কৃষিপণ্য উৎপাদনের লক্ষ্যে ৫০ বিঘা জমির ওপর এই পার্ক গড়ে তোলা হচ্ছে।এ উপলক্ষে ব্যাবিলন এগ্রিসায়েন্স লিমিটেডের পরিচালক নিসার আহমেদ একটি অত্যাধুনিক কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন কোম্পানির পরিচালক আবিদুর রহমান ও মইনুল আহসান এবং ব্যবস্থাপনা পরিচালক হেলালউদ্দিন। এতে প্রায় ৫০০ খামারি উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।