শ্রীপুরের মাওনায় সাউথইস্ট ব্যাংকের শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনায় সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ৬৪তম শাখা উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের পরিচালক এম এ কাশেম প্রধান অতিথি হিসেবে সম্প্রতি শাখাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান এস এম মাঈন উদ্দিন চৌধুরী, মাওনা শাখার প্রধান মো. সাজ্জাদুল কবীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সাউথইস্ট ব্যাংকের মাওনা শাখার মাধ্যমে সব ধরনের বাণিজ্যিক ব্যাংকিং সেবা ও ঋণসুবিধা প্রদান করা হবে। বিজ্ঞপ্তি।