শ্রীমঙ্গলে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নতুন ভবনে স্থানান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিমৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌর এলাকার নতুন বাজারের দক্ষিণ সড়কের হাজি এ রশিদ মার্কেটে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা স্থানান্তর করা হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদ প্রধান অতিথি হিসেবে শাখাটির স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) এ তাহের। শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হুদা চৌধুরী, পরিচালক শফিউল আলম, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তফাজ্জল হোসেন ও জয়শ্রী চৌধুরী, আনসারের মৌলভীবাজার জেলা অ্যাডজুটেন্ট আব্দুর রহিম প্রমুখ।