শ্রীমঙ্গলে সোনালী ব্যাংক ক্ষুদ্রঋণ বিতরণ করল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনালী ব্যাংকের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, ভৈরবগঞ্জ ও সাতগাঁও শাখা ৬০ জন নারী উদ্যোক্তাসহ ৬৬ জনের মধ্যে ক্ষুদ্রঋণ বিতরণ করেছে।শ্রীমঙ্গল উপজেলার চেয়ারম্যান রণধীর কুমার দেব প্রধান অতিথি হিসেবে গতকাল মঙ্গলবার স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঋণ বিতরণ করেন।এতে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম মওলা এবং ব্যাংকের সিলেট বিভাগের মহাব্যবস্থাপক নুরুল ইসলাম চৌধুরী ও মৌলভীবাজারের সহকারী মহাব্যবস্থাপক বিনয় কৃষ্ণ সাহা। ব্যাংকের শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক তুহিন কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভৈরবগঞ্জ শাখার ব্যবস্থাপক অমিয় ভূষণ রায় ও সাতগাঁও শাখার ব্যবস্থাপক মো. তফাজ্জল হোসেন।