শ্রীলঙ্কা বাংলাদেশের ইপিজেডে বিনিয়োগ করতে আগ্রহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এস শরত্ চন্দ্র ডি সিলভার নেতৃত্বে সিলন চেম্বার অব কমার্সের আট সদস্যের একটি বিনিয়োগ প্রতিনিধিদল সম্প্রতি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী কার্যালয় পরিদর্শন করেন।প্রতিনিধিদলটি দেশের ইপিজেড-গুলোতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে।বেপজার নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খান প্রতিনিধিদলকে বেপজার দেওয়া বিভিন্ন আর্থিক ও অ-আর্থিক সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করেন এবং ইপিজেডসমূহে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাইয়ের অনুরোধ জানান। বিজ্ঞপ্তি।