শ্রীলঙ্কার বাণিজ্য ঘাটতি কমেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছরের জানুয়ারি মাসে শ্রীলঙ্কার বাণিজ্য ঘাটতি গত বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ কমেছে। খবর রয়টার্সের।দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদকৃত তথ্যানুসারে, ২০১৩ সালের জানুয়ারি মাসে শ্রীলঙ্কার বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭৮ কোটি ডলার। অন্যদিকে ২০১২ সালের জানুয়ারি মাসে এই ঘাটতির পরিমাণ ছিল ১০৩ কোটি ডলার।চলতি বছরের জানুয়ারি মাসে শ্রীলঙ্কার রপ্তানি ১৮ দশমিক ২০ শতাংশ কমে হয়েছে ৭২ কোটি ৬৭ লাখ ডলার। গত বছর একই সময়ে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছিল ৮৮ কোটি ৮২ লাখ ডলার।আবার একই সময়ে পণ্য আমদানিও কমে গেছে।