শ্রীলঙ্কার সঙ্গে দ্রুত মুক্তবাণিজ্য চুক্তি সম্পাদনের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান সম্প্রতি কলম্বোতে শ্রীলঙ্কার শিল্প ও বাণিজ্যমন্ত্রী বাতিউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে প্রস্তাবিত মুক্তবাণিজ্য চুক্তি দ্রুত সম্পাদন করার অনুরোধ জানান। মন্ত্রী জানান যে বিষয়টি অনেক দূর অগ্রসর হয়েছে।
এই আলোচনায় শ্রীলঙ্কার মন্ত্রী জানান, ২০১৩ সালে বাংলাদেশ শ্রীলঙ্কার ২৫তম রপ্তানি গন্তব্য ছিল। ২০১৩ সালে দ্বিপক্ষীয় বাণিজ্য ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০১২ সালের আট কোটি ৩২ লাখ ডলার থেকে বেড়ে ১৩ কোটি ৯২ লাখ ডলারে উন্নীত হয়েছে।