শ্রীলঙ্কার সঙ্গে পিটিএ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) করবে বাংলাদেশ।
সচিবালয়ে গতকাল সোমবার সফররত শ্রীলঙ্কার আন্তর্জাতিক আর্থিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী সরথ অমুনুগামার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেন।
পিটিএ করার পরই দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) ক্ষেত্র তৈরি হবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী।
শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ অবশ্য খুব বেশি নয়। শ্রীলঙ্কায় বাংলাদেশি পণ্যের অনেক চাহিদা রয়েছে। তা কাজে লাগাতে পারলে রপ্তানির নতুন দিক উন্মোচিত হবে।
বাণিজ্যসচিব মাহবুব আহমেদ এবং শ্রীলঙ্কার অর্থ ও পরিকল্পনাসচিব পি বি জয়াসুন্দর সভায় উপস্থিত ছিলেন।