শ্রীলঙ্কার সঙ্গে বাণিজ্য চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ন্যাশনাল চেম্বার অব কমার্স অব শ্রীলঙ্কা (এনসিসিএসএল) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে গত সোমবার এক চুক্তি সই হয়। বিজ্ঞপ্তি।
ডিসিসিআইয়ের সভাপতি সবুর খান এবং এনসিসিএসএলের সভাপতি সুনীল জি ওইজেসিনহা নিজ নিজ সংগঠনের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হক, শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান, বাংলাদেশে শ্রীলঙ্কার হাইকমিশনার এস কে ওয়েরাগোদা, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি রাশেদ মাকসুদ খান, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, ডিসিসিআইয়ের সহসভাপতি নেসার মাকসুদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।