শ্রীলঙ্কায় এক বছরে বাণিজ্য ঘাটতি ৫০ শতাংশ বেড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কায় এক বছরে বাণিজ্য ঘাটতি প্রায় ৫০ শতাংশ বেড়েছে।দেশটিতে গত জানুয়ারি মাসে বাণিজ্য ঘাটতির পরিমাণ ৯৬ কোটি ৫৫ লাখ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। যা আগের বছরের জানুয়ারি মাসের তুলনায় ৪৯ দশমিক ৭০ শতাংশ বেশি। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক গতকাল সোমবার এই তথ্য প্রকাশ করেছে।আলোচ্য মাসে শ্রীলঙ্কায় আমদানি ২০ দশমিক ১ শতাংশ বেড়ে ১৮৮ কোটি ডলারের উঠেছে। অন্যদিকে, রপ্তানি শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৯১ কোটি ৭৭ লাখ ডলারে নেমেছে। খবর রয়টার্সের।এদিকে এই দ্বীপ দেশের কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদও কমেছে। জানুয়ারি মাসে দেশটিতে বৈদেশিক মুদ্রার মজুদ কমে ৫৮১ কোটি ডলারে নেমে গেছে। এর এক মাস আগে ছিল ৫৯৬ কোটি ডলার। যা শ্রীলঙ্কার ৩ দশমিক ৪ মাসের আমদানি ব্যয়ের সমান।