শ্রীলঙ্কায় শুল্কমুক্ত বাজারসুবিধা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওষুধ, পাট ও পাটজাত পণ্য, হস্তশিল্পজাত পণ্য শ্রীলঙ্কায় রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা চাইল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একই সঙ্গে এ দেশ থেকে এসব পণ্য আরও বেশি হারে আমদানির আহ্বানও জানিয়েছে ব্যবসায়ীদের এই সংগঠন। বাংলাদেশ সফররত শ্রীলঙ্কার প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ দাবি জানায় ডিসিসিআই। মতিঝিলে ঢাকা চেম্বার মিলনায়তনে গতকাল সোমবার বৈঠকটি অনুষ্ঠিত হয়। ঢাকা চেম্বার সভাপতি মোহাম্মদ শাহজাহান খান বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরের সঙ্গে শ্রীলঙ্কার কলম্বো ও ত্রিংকোমলির মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। এ দেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার এ জে আবিসেকারা জানান, শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে সরকারিভাবে ওষুধ আমদানি করে। তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের শ্রীলঙ্কায় ওষুধশিল্পে বিনিয়োগের পরামর্শ দেন। অনুষ্ঠানে ডিসিসিআইয়ের সহসভাপতি ওসামা তাসীর, পরিচালক রিজওয়ান-উর রহমান, পরিচালক হায়দার আহমদ খান প্রমুখ বক্তব্য দেন।