শ্রেণীমান কমছে চার কোম্পানির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্বল বা জাঙ্ক শ্রেণী হিসেবে পরিচিত ‘জেড’ শ্রেণীভুক্ত হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত আরও চার কোম্পানি। সেগুলো হলো আরএন স্পিনিং, জেমিনি সি ফুড, উসমানিয়া গ্লাস ও ডেফোডিল কম্পিউটার।
চারটি কোম্পানিই ‘এ’ শ্রেণী থেকে ‘জেড’ শ্রেণীভুক্ত হতে যাচ্ছে। আগামী ১ জানুয়ারি থেকে এসব কোম্পানির শ্রেণী পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হবে।