প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মক্ষেত্রে শ্রেষ্ঠ নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করার স্বীকৃতি পেল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘আরএফএল ইন্সপায়ারিং ওমেন অ্যাওয়ার্ড’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে সম্প্রতি এ স্বীকৃতি দেয় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। বিএটিবির পক্ষে পুরস্কার গ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক শেহ্জাদ মুনিম ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান রুমানা রহমান। কর্মক্ষেত্রে সফল নেতৃত্বের জন্য সম্মানসূচক ’প্রগ্রেসিভ ওমেন লিডার অ্যাওয়ার্ড’ পান একই প্রতিষ্ঠানের সেকেন্ডারি ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টের এরিয়া প্রধান ফারাহ জাবীন। বিজ্ঞপ্তি।