শ্রেষ্ঠ ব্যাংকিং চর্চা নিয়ে সিটি ব্যাংকের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শ্রেষ্ঠ ব্যাংকিং চর্চা নিয়ে সিটি ব্যাংক এনএ সম্প্রতি ভোক্তাদের জন্য ‘ইলেকট্রনিক ব্যাংকিং সলিউশনস ফর সিটি বাংলাদেশ: লিডিং ক্যাশ ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস টু নিউ হরাইজন্স’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করে। এতে ৫০ জনের বেশি ভোক্তা অংশ নেন। ব্যাংকের ট্রেজারি অ্যান্ড ট্রেড সলিউশনের প্রধান মঈনুল হক অনুষ্ঠানে আসা অতিথিদের স্বাগত জানান। অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান ব্যাংকের অপারেশনস অ্যান্ড টেকনোলজির প্রধান খালেদ আজিজ। বিজ্ঞপ্তি।