শ্রেষ্ঠ ভ্যাটদাতা ও সেরা প্রিমিয়ার প্যাভিলিয়নের পুরস্কার ওয়ালটনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় শ্রেষ্ঠ ভ্যাটদাতা এবং সেরা প্রিমিয়ার প্যাভিলিয়নের পুরস্কার পেয়েছে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয় গত রোববার মেলা প্রাঙ্গণে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ওয়ালটনকে পুরস্কৃত করে। পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শ্রেষ্ঠ প্যাভিলিয়নের পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর ও শ্রেষ্ঠ করদাতার পুরস্কার গ্রহণ করেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ও প্রধান বিপণন কর্মকর্তা মো. এমদাদুল হক সরকার। বিজ্ঞপ্তি