ষষ্ঠ গ্লোব্যাট ঢাকা মোটর শো ১৭ মার্চ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৭ মার্চ ‘ষষ্ঠ গ্লোব্যাট ঢাকা মোটর শো-২০১১’ শুরু হবে, যা ২০ মার্চ পর্যন্ত চলবে।সেমস গ্লোবাল কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড, ইউএসএ ও সেমস বাংলাদেশ যৌথভাবে চার দিনের এই প্রদর্শনীর আয়োজন করছে।প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত টামোটসু সিনোটসুকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।প্রদর্শনীটি ব্যবসায়ী ও সাধারণ দর্শকদের জন্য প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকবে।এই প্রদর্শনীর টাইটেল স্পনসর হিসেবে রয়েছে গ্লোব্যাট এবং ব্যাংক পার্টনার হিসেবে থাকছে এবি ব্যাংক। আর কো-পার্টনার হিসেবে রয়েছে ডানলপ্ ও ক্যাস্ট্রল (রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লি.)। বিজ্ঞপ্তি।