ষষ্ঠ 'ফ্রেশ-দৃষ্টি' বিতর্ক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষষ্ঠ ‘ফ্রেশ-দৃষ্টি’ জাতীয় বিতর্ক উৎসব সম্প্রতি চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ‘আজ হাতে হাত মিললে, বাঁধার দরজা খুলবেই’ শিরোনামে বিতর্ক উৎসবটি অনুষ্ঠিত হয়। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড ফ্রেশ-এর সহযোগিতায় বিতর্ক উৎসবের আয়োজন করা হয়। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও ইতিহাস বিকৃতির মতো সমস্ত সামাজিক অভিশাপের বিরুদ্ধে তরুণ সমাজকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানোর মধ্য দিয়ে দুই দিনের এই উৎসবে চট্টগ্রামের ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ জন শিক্ষার্থী অংশ নেন। উৎসবের উদ্বোধন করেন সাবেক বিতার্কিক ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক (মার্কেটিং) আসিফ ইকবাল ও সাবেক বিতার্কিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আবদুন নূর তুষার। বিজ্ঞপ্তি