প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিতে সংবর্ধনা পেলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান। ওই বিশ্ববিদ্যালয়ে তিন সপ্তাহব্যাপী এশিয়া সামার প্রোগ্রামের সমাপনী দিনে গত সোমবার তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে সবুর খানকে এশিয়া সামার প্রোগ্রামের উত্তরীয় পরিয়ে দেন ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলির উপাচার্য কামারুদ্দিন হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ওয়াই বি দাতো সেরি ইদ্রিস বিন জুসো। এবারের এশিয়া সামার প্রোগ্রামে বিশ্বের ১২টি দেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বিজ্ঞপ্তি।