সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি বাড়াতে চায় বিকেএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাই ওয়ার্ল্ড এক্সপো সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে নিট পোশাক রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশের নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ। এ জন্য সহযোগিতার আশ্বাসও দিয়েছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাঈদ বিন হাজার আল শেহি।
বিকেএমইএর পাঁচ সদস্যের প্রতিনিধিদল গতকাল বুধবার রাষ্ট্রদূত সাঈদ বিন হাজার আল শেহির সঙ্গে বৈঠক করে। বিকেএমইএর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সহসভাপতি এ এইচ আসলাম সানি। বিকেএমইএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।