সংরক্ষণব্যবস্থা ভালো হলে আম রপ্তানির সম্ভাবনা রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর রাজশাহী অঞ্চলে এবার আমের বাম্পার ফলন হলেও তা দীর্ঘ মেয়াদে সংরক্ষণ করা যাচ্ছে না। ভালো ও দীর্ঘমেয়াদি সংরক্ষণব্যবস্থা গড়ে উঠলে দেশীয় চাহিদা মিটিয়েও এ অঞ্চলের আম রপ্তানি করে প্রচুর পরিমাণ বিদেশি মুদ্রা উপার্জন করা যেত বলে মনে করেন ব্যবসায়ীরা।জানা গেছে, রাজশাহীর ফল গবেষণাকেন্দ্র ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবার রাজশাহী জেলায় আট হাজার ৪১৪ হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে এক লাখ ৯৬৮ মেট্রিক টন। আর চাঁপাইনবাবগঞ্জ জেলায় সাড়ে ২২ হাজার হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় দুই লাখ ২৫ হাজার মেট্রিক টন। তবে বাম্পার ফলন দেখে এখন তাঁরা আশা করছেন, এবার মোট আম উৎপাদনের পরিমাণ নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি আবু বাক্কার আলী প্রথম আলোকে জানান, বিশ্বে প্রায় সব দেশেই পচনশীল ফল সংরক্ষণ ও বাজারজাতকরণে উন্নত মানের ব্যবস্থা থাকলেও বাংলাদেশে এর অভাব রয়েছে। এ অবস্থায় তিনি বৃহত্তর রাজশাহী অঞ্চলের আম বাজারজাতকরণ ও সংরক্ষণের জন্য শিল্প-কারখানা স্থাপনে ব্যাংক, ব্যবসায়ী ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ইউনুছ আলী প্রথম আলোকে বলেন, এবার রাজশাহী অঞ্চলে আমের যেমন বাম্পার ফলন হয়েছে, তেমনি চাষি-ব্যবসায়ীরাও বেশ টাকা পাচ্ছেন।প্রসঙ্গত, দেশের সবচেয়ে বড় আমের মোকাম বা হাট হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের কানসাট। এর পরই রয়েছে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, ভোলাহাট, শিবগঞ্জ, নবাবগঞ্জ শহর এবং রাজশাহীর বানেশ্বর, বাঘা, চারঘাট, নওহাটা, সাহেববাজার, শালবাগান প্রভৃতি।রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খান বলেন, রাজশাহীতে আম সংরক্ষণের ব্যবস্থা থাকলে হাজার হাজার আমচাষি লাভবান হবেন। এ অঞ্চলে আমভিক্তিক শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে বিদেশে রপ্তানি করে কোটি কোটি টাকা আয় করা সম্ভব।রপ্তানি ও উন্নয়ন ব্যুরোর (ইপিবি) রাজশাহীর আঞ্চলিক উপপরিচালক মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, বিদেশে আমের ব্যাপক চাহিদা আছে। কিন্তু রপ্তানি করতে হলে আম সংরক্ষণের জন্য বৃহত্তর রাজশাহী অঞ্চলে উন্নত মানের হিমাগার স্থাপন করা দরকার।রাজশাহীর অ্যারোমা ফুডস ইন্ডাস্ট্রির মালিক আবদুল ওহাব জানান, তিনি দুবাইয়ে শাকসবজি রপ্তানি করে আসছেন। কিন্তু অল্প সময়ের মধ্যে রাজশাহীর আম শেষ হয়ে যায় বলে এটি রপ্তানি করতে পারেন না।চাঁপাইনবাবগঞ্জের উদ্যানতত্ত্ব ও আম গবেষণাকেন্দ্রের আঞ্চলিক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শাফিকুল ইসলাম প্রথম আলোকে জানা, এ অঞ্চলে প্রায় ৩০০ প্রজাতির আম হয়। দীর্ঘমেয়াদি প্রক্রিয়ায় রাখা সম্ভব হলে এ অঞ্চলের সুস্বাদু আম বিদেশেও রপ্তানি করা যাবে।রাজশাহী ফল গবেষণাকেন্দ্রের প্রধান আলীম উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রতিবছর রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে প্রচুর আম উৎপাদন হলেও দীর্ঘমেয়াদি সংরক্ষণের অভাবে অল্প সময়েই তা শেষ হয়ে যায়। এতে আমের ব্যবসায় জড়িত ব্যক্তিরা অনেক সময় নায্য মূল্য পান না। তাই এ অঞ্চলে আমভিত্তিক শিল্প-কারখানা গড়ে তোলা প্রয়োজন।রাজশাহীর শালবাগান এলাকার ব্যবসায়ী মোখলেসুর রহমান বলেন, আম পচনশীল ফল হওয়ায় বেশি দিন রাখা যায় না, যে কারণে ব্যবসায়ীদের অনেক সময় ক্রয় মূল্যেই বিক্রেতাদের কাছে আম বিক্রি করতে হয়।