সংশোধনী
প্রথম আলোর বাণিজ্য পাতায় গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ‘পিসের বিরুদ্ধে আক্রমণ আসছে’: অর্থমন্ত্রী এ শিরোনামের সংবাদে ভুলবশত বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরীকে আজীবন সম্মাননা দেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে এই সম্মাননা পাওয়া ব্যক্তিত্ব হলেন বাংলাদেশ ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি জামিল চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করা ‘ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: সাম ইস্যুজ অ্যান্ড প্রসপেক্টটিভস’ নামের বইটিকে ক্ষুদ্রঋণ-বিষয়ক বই বলে উল্লেখ করা হয়েছে। আসলে অর্থমন্ত্রীর সম্মানে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) প্রকাশিত এ বইটি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নবিষয়ক একটি সংকলন। অনিচ্ছাকৃত এ দুটি ভুলের জন্য আমরা দুঃখিত।
এদিকে পিকেএসএফ প্রকাশিত সংবাদের ভুল দুটির ওপর সংশোধনী দিয়েছে। বি. স।