সংশোধিত এডিপির আকার ৯১ হাজার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ৯১ হাজার কোটি টাকা। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়েছে। মূল এডিপির আকার ছিল ৯৭ হাজার কোটি টাকা। 

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বরাদ্দ এক হাজার ১০৩ কোটি টাকা কমিয়ে ২ হাজার ৮৯৪ কোটি টাকা করা হয়েছে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয়সহ মোট এডিপির আকার দাঁড়িয়েছে ৯৩ হাজার ৮৯৪ কোটি টাকা।
পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত এনইসি সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব তথ্য দেন।
পরিকল্পনামন্ত্রী আরও জানান, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) মূল এডিপির মাত্র ৪১ শতাংশ বাস্তবায়ন হয়েছে। ৪১ হাজার ৮৮৮ কোটি টাকা খরচ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো।