সংশোধন হচ্ছে আয়োডিনযুক্ত ভোজ্যলবণ আইন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়োডিনযুক্ত ভোজ্যলবণের উৎপাদন, বিপণন এবং ব্যবহার আরও কার্যকর ও যুগোপযোগী করতে প্রচলিত আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক)।
বিসিক বলছে, ‘আয়োডিনের অভাবজনিত রোগ প্রতিরোধ আইন ১৯৮৯’ শীর্ষক আইনটি সংশোধন হলে আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের পরিধি বাড়বে। একই সঙ্গে বাড়তে পারে আইন লঙ্ঘনকারীদের শাস্তির পরিমাণও।
আইনটি সংশোধন বিষয়ে বিসিকের সর্বজনীন আয়োডিনযুক্ত লবণ প্রকল্প (সিআইডিডি) গতকাল ঢাকায় বিয়াম মিলনায়তনে এক কর্মশালার আয়োজন করে।
বিসিকের পরিচালক (প্রকল্প) পতিত পাবন বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সংস্থার চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। এতে পরিকল্পনা কমিশন, শিল্প মন্ত্রণালয়, ইউনিসেফ, গেইন বাংলাদেশ, জাতিসংঘ সংস্থা এফএওর প্রতিনিধি এবং পুষ্টি বিশেষজ্ঞ ও লবণ মিলমালিক সমিতির নেতারাও কর্মশালায় অংশ নেন।