সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩১ মে, ২০১১ প্রথম আলোর ১৫ নম্বর পাতায় প্রকাশিত ‘অর্থবছরের ৯ মাসে শিল্পঋণ প্রবাহ বেড়েছে ৩০ শতাংশ’ শীর্ষক প্রতিবেদনে কিছু তথ্যগত গরমিল হয়েছে। এতে বলা হয়েছে, ২০০৯-১০ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) বিতরণ করা মেয়াদি শিল্পঋণের পরিমাণ ছিল ১৯ হাজার ৪১৭ কোটি ৯০ লাখ টাকা। প্রকৃতপক্ষে এটি হবে ১৮ হাজার ৮২৭ কোটি ৫৩ লাখ টাকা। তবে প্রবৃদ্ধির হার ৩০ শতাংশ ঠিকই আছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে শিল্পঋণ বিতরণ কমেছে সাত শতাংশ। প্রকৃতপক্ষে এটি হবে ২৪ শতাংশ। বি. স.।