সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল ৩ নভেম্বর প্রথম আলোর ১৫ পাতায় ‘ক্ষুদ্রঋণের সুফল ব্যাপকভিত্তিক করার তাগিদ’ শীর্ষক সংবাদে এম এম আকাশের বক্তব্য ‘দুর্বল শাসনের চেয়ে কোনো ধরনের শাসন না থাকাই ভালো’ সঠিকভাবে উদ্ধৃত হয়নি বলে জানিয়েছেন তিনি। এক সংশোধনীপত্রে তিনি জানান, ‘এটা ছিল নিও লিবারেল মতবাদীদের মত সম্পর্কে আমার বলা একটি উদ্ধৃতিমাত্র। পরবর্তী সময়ে আমি এ মত প্রত্যাখ্যান করে বাংলাদেশে দুর্বল শাসনকে কীভাবে প্রকৃত সুশাসনে পরিণত করা যায়, এর নানা নীতি ও পদ্ধতিই আলোচনা করেছি।’একই সংবাদে ভুলবশত এম সাইদুজ্জামানকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি ছিলেন আশির দশকে বাংলাদেশের অর্থমন্ত্রী। -বি.স.