সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৯ ডিসেম্বর প্রথম আলোর ১৫ পাতায় ‘দেশে ৫৮ শতাংশ প্রতিষ্ঠানের কর শনাক্তকরণ নম্বর আছে’ শিরোনামের প্রতিবেদনে আইসিএবির সহসভাপতি উপস্থাপিত মূল প্রবন্ধের বক্তব্য হিসেবে বলা হয়েছে, ‘এনবিআর প্রতিটি কোম্পানির ২০ শতাংশ মোট লাভ ধরে করযোগ্য বলে বিবেচনা করে। কিন্তু প্রতিবছর প্রতিটি কোম্পানি ২০ শতাংশ লাভ করবে, এটাও সম্ভব নয়।’ এ বিষয়ে আইসিএবি একটি সংশোধনী পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, আইসিএবির সহসভাপতির মূল প্রবন্ধে উদাহরণস্বরূপ উল্লেখ করা হয়েছে, ‘কোনো একটি কোম্পানির পর পর কয়েক বছর ২০ শতাংশ মোট লাভ অনুমান করে করযোগ্য আয় নির্ধারণ করা হয়েছে। কিন্তু বাস্তবে ওই কোম্পানির পক্ষে প্রতিবছর একই হারে মোট লাভ অর্জন করা না-ও হতে পারে।’