সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯ ফেব্রুয়ারি অর্থ ও বাণিজ্য পাতায় প্রকাশিত ‘ফলন-পরবর্তী অপচয়ে বাড়ছে কৃষিপণ্যের দাম’ শীর্ষক সংবাদে বাংলাদেশে সবজি ও ফলের ফলন-পরবর্তী অপচয়ের পরিমাণ চার কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে। আসলে তা হবে চার হাজার কোটি টাকা। আর ১৪টি সবজি ও ফলের ফলন-পরবর্তী অপচয়ের পরিমাণ ২৬ লাখ ২৯ হাজার টাকা লেখা হয়েছে। সেটা হবে দুই হাজার ৬২৯ কোটি টাকা। তা ছাড়া, প্রতিবেদনে বাংলাদেশ কৃষি গবেষণা সংস্থাকে সংক্ষেপে ‘বিরি’ উল্লেখ করা হয়েছে। তা হবে ‘বারি’। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত। —বি. স.