সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার প্রথম আলোর অর্থ ও বাণিজ্য পাতায় ‘নীতি-সহায়তার অভাবে বিকশিত হচ্ছে না দুগ্ধ প্রক্রিয়াজাত শিল্প’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ বছর আগেও দেশে দুগ্ধ প্রক্রিয়াজাত হতো মাত্র ৬৭ কোটি লিটার। আসলে তথ্যটি হবে ছয় কোটি ৭০ লাখ লিটার। এ ছাড়া প্রতিবেদনে বলা হয়, প্রাণ ও মিল্কভিটার পাউডার মিল্ক প্ল্যান্ট রয়েছে। এর বাইরে ব্র্যাক ডেইরিরও প্ল্যান্ট রয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য আমরা দুঃখিত। —বি.স.