সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গজ লিমিটেড প্রথম আলোর অর্থ ও বাণিজ্য পাতায় গত সোমবার প্রকাশিত শেয়ারবাজারের ছক বা তালিকার ‘ট্রেড সার্ভার থেকে’ শীর্ষক অংশের একটি তথ্যের ওপর সংশোধনী দিয়েছে। প্রকাশিত তথ্যে বলা হয়, ‘নতুন প্রকল্প বাস্তবায়নের জন্য অভিহিত মূল্যে প্রতি ৫টি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ারের প্রস্তাব করা হয়; যা শেয়ারহোল্ডার ও বিএসইসির অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করা হবে।’ বঙ্গজের বক্তব্য অনুযায়ী প্রকৃতপক্ষে তথ্যটি হবে, ‘প্রতি একটি শেয়ারের বিপরীতে পাঁচটি রাইট শেয়ারের প্রস্তাবনা করা হয়।’ বি.স.