সংশোধনী
প্রথম আলোর বাণিজ্য পাতায় গতকাল রোববার প্রকাশিত ‘কোন ব্যাংকের ক্রেডিট কার্ডে কত সুদ’ শীর্ষক প্রতিবেদনে হংকং সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) ক্রেডিট কার্ডের সুদের হার উল্লেখ করা হয়েছে ১৯ দশমিক ৫০ শতাংশ। ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃতপক্ষে তাদের ‘ক্রেডিট কার্ড’ সেবা নেই।
এদিকে শাহজালাল ইসলামী ব্যাংক ও সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকও (এসবিএসিবি) জানিয়েছে, তাদের ক্রেডিট কার্ড নেই। অথচ প্রতিবেদনে দুই ব্যাংকেরই সুদের হার উল্লেখ করা হয়েছে ৩০ শতাংশ।
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনটি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া গত সেপ্টেম্বর মাসের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। গতকাল রাতেও বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ব্যাংক তিনটির ক্রেডিট কার্ডের সুদের হারের তথ্য দেখা গেছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, হালনাগাদ না করায় কিছু ভুল তথ্য তাদের ওয়েবসাইটে থেকে যাচ্ছে।