সংশোধনের পরও ভোটার তালিকায় অসংগতি থাকছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় দফায়ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভোটার তালিকা যথাযথভাবে সংশোধন করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এর আগে ভোটার তালিকায় অসংগতির অভিযোগে উচ্চ আদালত দুই দফায় তফশিল স্থগিতের নির্দেশনা দেন। সে অনুযায়ী নির্বাচনের নতুন তফশিল ঘোষণার পাশাপাশি ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াও শুরু হয়। গতকাল চূড়ান্ত ভোটার তালিকায় ভুয়া কর শনাক্তকরণ নম্বরধারী ৩৬৫ জনের নাম বাদ দেওয়া হয়। এর মধ্যে সাধারণ গ্রুপের ১৫৮ জন ও সহযোগী গ্রুপের ২০৭ জন রয়েছেন। তবে ভোটার তালিকায় বিকল্প প্রতিনিধির নাম বাদ দেওয়ার অভিযোগটি আমলে নেওয়া হয়নি। এটি বহাল থাকলে একজন ভোটারই বিকল্প প্রতিনিধি হিসেবে ১০০ জনের ভোট দিতে পারবেন।এ পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের পরিচালক জাবেদ আহমেদ গতকাল সোমবার চেম্বারের সভাপতি ও নির্বাচন বোর্ডের সভাপতিকে পাঠানো এক নোটিশে বলেন, চট্টগ্রাম চেম্বারের সংঘবিধি অনুযায়ী প্রথম ব্যক্তির অনুপস্থিতিতে দ্বিতীয় একজনকে ভোট প্রদানে মনোনয়ন দেওয়ার বিধান রাখা হয়েছে, যা বাণিজ্য সংগঠন বিধিমালার পরিপন্থী।